শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬

৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি খাত শক্তিশালী হলে মজবুত হবে জাতীয় অর্থনীতি : কৃষিমন্ত্রী

সংবাদদাতা, কুমিল্লা 

প্রকাশিত: ২২:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

কৃষি খাত শক্তিশালী হলে মজবুত হবে জাতীয় অর্থনীতি : কৃষিমন্ত্রী

দেশের প্রায় ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। এই বাস্তবতায় কৃষি খাতের টেকসই উন্নয়ন ছাড়া জাতীয় অর্থনীতির ভিত মজবুত করা সম্ভব নয়। কৃষি খাত শক্তিশালী হলেই জাতীয় অর্থনীতি মজবুত হবে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে কুমিল্লা জেলা প্রাশাসন আয়োজিত কৃষি, খাদ্য ও মৎস্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি- এই তিনটি বিষয়কে সামনে রেখে সরকার কাজ করছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের বড় অংশই কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীকে ঘিরে, যা বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে গ্রামীণ অর্থনীতি।

টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাটি পরীক্ষা, পরিবেশবান্ধব চাষাবাদ এবং জৈব উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। বক্তব্যে তিনি আরও জানান, কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বৃদ্ধির ফলে উর্বরতা হ্রাস পাচ্ছে, যা দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ সমস্যা মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: