বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক

পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন

প্রকাশিত: ২০:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন

রানার ডেস্কঃ খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেছেন, পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন।  আজ মঙ্গলবার পানছড়ি উপজেলার ৩ নম্বর ইউনিয়নের পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করে আপনাদের এই এলাকার উন্নয়নে কথা তুলে ধরবেন। আপনাদের এলাকার উন্নয়নে যারা বাধা প্রদান করছে তাদের প্রতিহত করতে যোগ্য নেতা বাছাইয়ের সুযোগ হাতছাড়া করা যাবে না। সেনাবাহিনী আপনাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে। 

একইসঙ্গে আঞ্চলিক সংগঠনগুলোকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভা শেষে পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, এলাকার উদ্যোগী নারীদের সেলাই মেশিন, হতদরিদ্রদের মধ্যে হুইল চেয়ার ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ ৩ নম্বর পূজগাং ইউনিয়নের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে অতিথিদের নিয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার দুঃস্থ ও অসহায়দের জন্য সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা