’এআই’ সাইবার অপরাধের ধরন দ্রুত বদলে দিচ্ছে
নিখুঁত ভাষার ফিশিং ইমেইল থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের ভুয়া ভিডিও পর্যন্ত সব কিছুতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাইবার অপরাধের ধরন দ্রুত বদলে দিচ্ছে। এ পরিস্থিতিতে সিঙ্গাপুরে উচ্চপ্রযুক্তির নিয়ন্ত্রণকক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইন্টারপোল।