চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের উদ্বোধন
চুয়াডাঙ্গা, জেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আজ বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা শহরের কোট মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
এ বিক্রয় কার্যক্রমে দুধ, ডিম, গরুর মাংস ও সোনালি মুরগি নির্ধারিত সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজাত পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে এই উদ্যোগ