ক্রিকেট বল মুখে লাগার পর ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে । ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার গত সপ্তাহে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখানে তার চোখের নীচে বেশ খানিকটা জায়গায় নীলচে দাগ দেখা যায়। গালে ও ঠোঁটে ছিল চামড়া ছেঁড়া দাগ, আর নাকে ছিল ব্যান্ডেজ। ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন, “ক্রিকেট বলটার অবস্থা দেখলে অবাক হতেন,” সঙ্গে ছিল হাসির ইমোজি।