বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের চাঁচড়া চেকপোস্টে 

গণভোটে হ্যাঁ’র পক্ষে প্রচারণা

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৯:২৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে হ্যাঁ’র পক্ষে প্রচারণা

যশোর সদর উপজেলার চাঁচড়া চেকপোস্ট পূর্বপাড়ায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালানো হয়েছে। সোমবার এলাকাটিতে গণভোটে হ্যাঁ’র সমর্থনে লিফলেট বিতরণ করা হয়। 
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বলা হয়, হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে”। এ ছাড়াও গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যে-সব বিষয় জনতার মাঝে তুলে ধরা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা, সদর উপজেলা সংগঠন উম্মে সাদিয়া প্রমুখ।

শেয়ার করুনঃ