খুলনা থেকে আরও খবর
ঝিনাইদহে ন্যায্য ও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু
পবিত্র রমজান মাস উপলক্ষে ঝিনাইদহে ন্যায্য ও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে। পর্যায়ক্রমে উপজেলা শহর ও অন্যান্য বড় বাজার এলাকায়ও এসব পণ্য বিক্রি করা হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরের পাঁচটি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে।
খুলনায় নবনির্বাচিত এমপি হেলাল ও মঞ্জুর মিষ্টিমুখ
খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খুলনা মহানগরী জামায়াত সেক্রেটারি এ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর বাসায় গিয়ে স্বাক্ষাৎ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে মঞ্জুর সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাস ভবনে যান হেলাল। এ সময় একে অপরের সঙ্গে কোলাকুলি এবং মিষ্টিমুখ করেন। তৈরি হয় এক সৌহার্দপূর্ণ পরিবেশ। এ সময় দু’জনকেই হাস্যোজ্জল দেখা যায়। নানা বিষয় নিয়ে কথাও বলেন পরস্পর।
খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য
খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, খুলনা ৬টি সংসদীয় আসনে ১ হাজার ২৫০ জন সেনা সদস্য, ৩শ’জন বিজিবি, ৯৫৪ জন নৌবাহিনীর সদস্য, ৩৫৫ জন কোস্ট গার্ড সদস্য, ৯৮ জন র্যাব সদস্য, খুলনা মেট্টোপলিটন পুলিশের ২ হাজার ৪৩১ জন সদস্য, জেলা পুলিশের ২ হাজার ১২৪ জন সদস্য ও আনসার ভিডিপি’র ১১ হাজার ১১২ জনসহ ১৮ হাজার ৪২৪ জন সদস্য নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এছাড়া খুলনা মহানগরী ও জেলায় ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক করে দিয়েছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ টহল মহড়ার অংশ হিসেবে আজ বুধবার বিকেলে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সেনা ক্যাম্পের (১৭ বীর) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তায়েফ ব্রিফিং করেন










