সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় বিএনপি নেতা বহিষ্কার

​​​​​​​প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)

প্রকাশিত: ২২:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পাইকগাছায় বিএনপি নেতা বহিষ্কার

খুলনার পাইকগাছায় ইজিবাইক চালক স্ট্যান্ডের স্টার্টারকে মারধরের অভিযোগে পৌর বিএনপির নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে শুরু হওয়া ইজিবাইক চালকদের ধর্মঘট বিক্ষোভ কর্মসূচি দলীয় কঠোর পদক্ষেপ স্থানীয় নেতাদের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয়েছে। ফলে এলাকায় ইজিবাইক চলাচল স্বাভাবিক হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সোলাদানা থেকে যাত্রী নিয়ে পাইকগাছা কোর্ট মোড় সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে আসেন চালক প্রভাস। সময় স্ট্যান্ডের নিয়ম ভঙ্গের অভিযোগে স্ট্যান্ডের স্টার্টার মো. রুবেল চালককে যাত্রী নামিয়ে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। চালক গাড়ি থামিয়ে স্টার্টারের কাছে চলে গেলে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এক যাত্রীর সংবাদে তাঁর ছেলে পৌর বিএনপির নেতা রুবেল সরদার দলবল নিয়ে এসে চালক স্টার্টারসহ কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার প্রতিবাদ অভিযুক্তের শাস্তির দাবিতে রোববার সকালে সোলাদানা-পাইকগাছা রুটের ইজিবাইক চালকরা প্রতিবাদ মিছিল বের করেন এবং সাময়িকভাবে ইজিবাইক চলাচল বন্ধ রাখেন। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এতে উল্লেখ করা হয়, বারবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছিলেন।

দলীয় সিদ্ধান্তের পর ইজিবাইক শ্রমিকরা সন্তোষ প্রকাশ করে বিক্ষোভ কর্মবিরতি প্রত্যাহার করেন। ফলে এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: