শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬

৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নামাজ পড়ে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ০২:১৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬

যশোরে নামাজ পড়ে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় মসজিদে তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল-আমীন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বারোপোতা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আল-আমিন উপজেলার বারোপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।

নিহতের প্রতিবেশীরা জানান, রাত ১০টার দিকে আল-আমীন মসজিদে তারাবি নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান বলেন,  নামাজ পড়ে ফেরার পথে এক যুবককে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: