বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় খুলনা বিভাগ থেকে স্থান পেয়েছেন দুইজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের মন্ত্রিসভায় মাগুরা- ২ আসন থেকে নির্বাচিত নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এছাড়া যশোর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে নির্বচিত সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।


























