বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন অমিত

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১১:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন অমিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে বিমানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত ১৯৭৫ সালের ২৪ আগষ্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা তরিকুল ইসলাম, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ছিলেন। মা অধ্যাপক নার্গিস বেগম কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।

অমিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাশ করেন।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি অনার্স এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ২০০২ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন।

/আলি

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: