রোববার ১১ অক্টোবর ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষির তিন প্রকল্পে নতুন পরিচালক

রানার প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১৯:৫৩, ৯ অক্টোবর ২০২৬

কৃষির তিন প্রকল্পে নতুন পরিচালক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পরিবর্তন করা হয়েছে। 

গত ৬ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখার উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব পদায়ন ও দায়িত্ব পরিবর্তনের আদেশ জারি করা হয়। 
প্রজ্ঞাপনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স (পার্টনার) প্রকল্পে খামারবাড়ির পরিকল্পনা ও আইসিটি উইংয়ের উপপরিচালক ড. সাখাওয়াত হোসেন শরীফ, আধুনিক টিস্যু কালচার ল্যাবরেটরি স্থাপন প্রকল্পে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. আবুল বাসার মিয়া এবং মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে 
চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে সংযুক্ত অতিরিক্ত উপপরিচালক মো. মাসুদুর রহমানকে পদায়ন করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) অর্থায়নে পরিচালিত সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি এবং ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ-সংশ্লিষ্ট দুটি প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকেও টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের এতোদিন দায়িত্বে থাকা পিডি তালহা জুবায়ের মাশরুরকে অব্যহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: