বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে খুনির মৃত্যু

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৯:১৩, ২০ জানুয়ারি ২০২৬

যশোরে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে খুনির মৃত্যু

যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে খুনির মৃত্যু হয়েছে মঙ্গলবার চৌগাছা উপজেলায় সলুয়া কলেজের সামনে ঘটনা ঘটে

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলামকে (৪৫) কুপিয়ে জখম করেন একই গ্রামের হযরত আলীর ছেলে আব্দুল আলিম পলাশ (৩৫) তাদের মধ্যে দুই বছর ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল

সূত্রমতে, রফিকুলের ওপর হামলার ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে হামলাকারী পলাশকে ঘিরে ফেলেন বিক্ষুব্ধ জনতার বেধড়ক পিটুনিতে পলাশ গুরুতর আহত হন খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পলাশকে মৃত ঘোষণা করেন অন্যদিকে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়

শেয়ার করুনঃ