রোববার ১৮ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা থেকে আরও খবর

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না

দেশের সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে দেয়া হবে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

গোয়ালঘরের মতো টিনের ঘরে চলছে কোমলমতি শিশুদের পড়াশোনা

গোয়ালঘরের মতো টিনের ঘরে চলছে কোমলমতি শিশুদের পড়াশোনা

কর্দমাক্ত মাঠ, অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা কার্যক্রম চলছে বাগেরহাট সদর উপজেলার ভট্ট প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পুরোনো ভবনটি ২০২২ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর নতুন ভবন নির্মাণ না হওয়ায় বাধ্য হয়ে টিনশেডের তিন কক্ষের একটি ঘরে শুরু হয় পাঠদান। সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমে যায়। পানি ঢুকে পড়ে বিদ্যালয়ের ভেতরে। আর বিদ্যুৎ না থাকায় গরমের সময় টিনের ঘরে ক্লাস করাও হয়ে পড়েছে শিশুদের জন্য অত্যান্ত কষ্টকর। এমনই দুর্ভোগের মধ্য দিয়ে কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম চলছে গত প্রায় ৫ বছর যাবত।

শীর্ষ সংবাদ: