খুলনার পাইকগাছা উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) স্টেকহোল্ডার কর্মশালা হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের খুলনা জেলা অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্মশালাটির আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী । সভাপতিত্ব করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান। সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (জীবিকায়ন) তাসরিন জামান।


























