যশোরের কেশবপুরে মাছে ঘেরে থেকে আনসার গাজী (৬৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মোমিনপুর-দেলঘাটা বিলের টিটাবাজিতপুর গ্রামের এরশাদের মৎস্য ঘেরে ভাসছিল মরদেহটি। ওই দিনমজুর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের বাসিন্দা। এদিন সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মৎস্য ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে কেশবপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘের মালিক এরশাদ জানান, গত ২ নভেম্বর ডুমুরিয়া বাজার থেকে মাসিক ১১ হাজার টাকা মজুরিতে আনসার গাজীকে কাজে নিয়ে আসেন তিনি। মঙ্গলবার বিকেলে আনসার ঘেরের ভেতরে কাজ করছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাতে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।
একপর্যায়ে বুধবার সকালে ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। নিহতের স্ত্রী নুরজাহান বলেন, তার স্বামী দিনমজুরের কাজ করতে সেখানে গিয়েছিলেন। বুধবার সকালে স্বামীর মৃত্যুর খবর পান তিনি।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজবাহ ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে


























