বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিএনপি প্রার্থীর স্মার্ট ভোটার স্লিপের এ্যাপস উদ্বোধন

প্রকাশিত: ১২:৫৮, ৩১ জানুয়ারি ২০২৬

যশোরে বিএনপি প্রার্থীর স্মার্ট ভোটার স্লিপের এ্যাপস উদ্বোধন

যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ভোটার তথ্যকে ভোটারের হাতের নাগালে পৌঁছাতে www.vote4anindaislamamit.com নামে একটি ওয়েব সাইট এবং smart voter info bd নামে অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন  করা হয়েছে।  এ উপলক্ষে শনিবার সকালে  প্রেসক্লাব যশোরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ।  এ সময় স্মার্ট  ভোটার  আ্যাপসের  আনুষ্ঠানিক উদ্বোধন  করেন যশোর জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু।  
সাংবাদিক সম্মেলনে  লোকসমাজ'র প্রকাশক শান্তনু ইসলাম সুমিত,জেলা বিএনপির  সাধারণ  সম্পাদক দেলোয়ার  হোসেন খোকন, প্রেসক্লাব যশোর'র   সভাপতি  জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান,লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু,  সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল সহ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অ্যাপস এর মাধ্যমে উপস্থিত সবাইকে  কিভাবে একজন ভোটার স্মার্ট ভোটার স্লিপ দেখে ভোট দিতে পারেন  তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।  যেখান থেকে ভোটার  নিজের জন্ম তারিখ, ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড লিখে সার্চ দিলে ভোটার তথ্য সহ ভোটার স্লিপ পাওয়ার বিষয়ে  নিশ্চয়তা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ