শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬

৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৪৯৪ বস্তা ভুট্টাসহ ট্রাক চালক নিখোঁজ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২২:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় ৪৯৪ বস্তা ভুট্টাসহ ট্রাক চালক নিখোঁজ

চুয়াডাঙ্গার দর্শনা থেকে কাজী ফার্মস লিমিটেডের লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৪৯৪ বস্তা ভুট্টাসহ একটি ট্রাক এর চালক আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনায় ট্রাকের মালিক চালকের বিরুদ্ধে দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুট্টার মালিক।

পুলিশ অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর বিকেলে কাজী ফার্মস লিমিটেডের প্রতিনিধি ভুট্টা ব্যবসায়ী ইকবাল কবির জাহিদ দর্শনার করিমপুর এলাকার নিজস্ব গোডাউন থেকে ভোলা খেয়াঘাট ২৫ ইউনিটের উদ্দেশে ৪৯৪ বস্তা বা ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টা পাঠান। দর্শনা পুরাতন বাজার এলাকার সিএন্ডএফ ব্যবসায়ী আমদানিকারক রফিকুল ইসলামের মাধ্যমে ৩২ হাজার টাকায় চুক্তি করেযশোর--১১-৩৫৩৪নম্বরের ট্রাকটি ভাড়া করা হয়।

চুক্তি অনুযায়ী, দুই দিনের মধ্যে ১২ সেপ্টেম্বর ভুট্টাবাহী ট্রাকটির ভোলায় পৌঁছানোর কথা ছিল। নির্ধারিত সময় পার হলেও পণ্য গন্তব্যে না পৌঁছালে খোঁজ শুরু করেন ব্যবসায়ী ইকবাল কবির জাহিদ। একপর্যায়ে ট্রাকচালক মহিবুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও ট্রাক ভুট্টার সন্ধান না পেয়ে তিনি ট্রাকের মালিক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন।

পরে তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম চালক মহিবুল ইসলামের নাম উল্লেখ করে দর্শনা থানায় লিখিত অভিযোগ করেন ইকবাল কবির জাহিদ।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভুট্টার মালিকের লিখিত অভিযোগ পেয়েছি। নিখোঁজ ট্রাক ভুট্টা উদ্ধারের পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ