বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬

১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২২:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চুয়াডাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার টি অ্যান্ড টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাঈম পারভেজ সজল শহরের আরামপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল টি অ্যান্ড টি এলাকায় অভিযান চালায়। সময় সজলকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাঈম পারভেজ সজলের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা সহিংসতার অভিযোগে মামলা রয়েছে। মামলাটি ২০২৪ সালের ২০ আগস্ট দায়ের করা হয়।

ওসি আরও বলেন, ‘সজল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: