রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত দুই ও আহত ৩

রানার ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত দুই  ও আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ, জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে দুইজন নিহত ও  ৩ জন আহত হয়েছেন ।   আজ শনিবার ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এই বিস্ফোরণের শব্দ এত তীব্র ছিল যে তা এক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বলেও তারা জানান। বিস্ফোরণে ঘরের চাল উড়ে যায় এবং ঘরের বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এই বিস্ফোরণে নিহত দুজনের পরিচয় এখনো নিশ্চিত না হলেও আহতদের পরিচয় জানা গেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। 

আহতরা হলেন, ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০) ও মিনহাজ (৫২), অপরজন রানীহাটির রামচন্দ্রপুর এলাকার ধুমি গ্রমের মো. শুভ (২০)। তাদেরকে রাজশাহীতে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি। এসময় তিনি বলেন, আমরা জানতে পেরেছি, আজ ভোর ৫টার দিকে এখানে বিকট শব্দ হয়। ককটেল বিস্ফোরণ বা বোমা বিস্ফোরণের মতো শব্দ।

ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের বোমা ডিসপোজাল ইউনিট আসছে, তারা আসার পরে এই ঘটনাস্থল পরীক্ষা করবেন। আরও কোনো আলামত বা অবিস্ফোরিত কিছু আছে কি না সেটা দেখার পর আমরা আইনানুগ প্রক্রিয়া শুরু করব।

সুত্রঃ বাসস 

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: