পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুরের জনগণের দীর্ঘদিনের কষ্টের জয়গা হলো জলাবদ্ধতার ব্যাধি, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হবো বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে লক্ষীপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণের জন্য বৃহত্তর নোয়াখালীর মধ্যে ‘ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খান পুনঃখনন’ নামে একটি নতুন প্রকল্প তৈরির ইচ্ছা রয়েছে। আমরা যদি এ প্রকল্পটি হাতে নিতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি, তাহলে জনগণ সুফল পাবে।
এছাড়া মেঘনা নদী ও রহমতখালী খাল পাড়ে ভাঙন রয়েছে, পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে তা সমাধান করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী খাল খনন করা হবে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির মধ্যে সর্বোচ্চ সেটা করা হবে। খুব শিগগিরই খাল খনন কর্মসূচি শুরু হবে। সেটার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।
এরআগে মন্ত্রীকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সার্কিট হাউসে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু প্রমুখ।

























