রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নং পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।


























