রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল মেয়ে

সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৪:৫১, ২৯ এপ্রিল ২০২৬

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল মেয়ে

তিনবছর বয়সি মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন বাবা। এ সময় বজ্রপাত হলে কোল থেকে মেয়ে ছিটকে পড়ে যায়। আর বাবা মো. সুমন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা বিষয়টি জানতে পেরে সুমনকে বাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালিটির জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


বুধবার সকাল ৭টার দিকে বাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সুমন একটি এনজিওতে চাকরি করতেন। তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: