সোমবার ২০ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় ধারের টাকা চাইতে গিয়ে রাজমিস্ত্রী খুন

রানার ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ১৯ জুলাই ২০২৬

লোহাগড়ায় ধারের টাকা চাইতে গিয়ে রাজমিস্ত্রী খুন

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আলিনুর ফকির নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন।

 

নিহতের পরিবারের অভিযোগ, একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজীব শেখসহ ৮ থেকে ১০ জনের একটি দল কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

 

নিহতের বড় ভাই আলিমুর জানান, চার মাস আগে রাজীব শেখকে ১৮ হাজার টাকা ধার দেওয়া হয়। সেই টাকা পরিশোধের কথা বলে দুই ভাইকে কুমারডাঙ্গা স্কুল মাঠে ডেকে নেওয়া হয়। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজীব শেখসহ ৮ থেকে ১০ জন তাদের ওপর লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে রাজীব শেখের কাছে থাকা ছুরি দিয়ে আলিনুর ফকিরের বুকে ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত আলিনুরকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।

 

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: