বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬

২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সভাপতির মতবিনিময়

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৪, ৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সভাপতির মতবিনিময়

হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আতাহার হোসেন চৌধুরী বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আলম।

সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন শাফিজুল হক, তপন কুমার রায়, জহিরুল ইসলাম, লিম্মী খাতুন, কাউছারুল হক, শামিম রেজাসহ অনেকে।

মতবিনিময় সভায় এডহক কমিটির সভাপতি আতাহার হোসেন চৌধুরী বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

আলোচনা শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: