বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬

২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

প্রতিনিধি, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)

প্রকাশিত: ১৮:৫৬, ৮ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় অনুষ্ঠানের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শহরের পৌর পার্কে এফএন,এফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল ছিলেন অনুষ্ঠানের আয়োজক।

অনুষ্ঠানে সংগীতশিল্পী নোবেলের গান পরিবেশনের আগে দর্শকদের একটি অংশ শেখ হাসিনার নাম উল্লেখ করে স্লোগান দেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর এ ঘটনায় তৎপরতা শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পর সোমবার রাতেই হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: