বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬

২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেওয়া শুরু

প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৫:১৪, ৯ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেওয়া শুরু

বাগেরহাট পৌরসভায় বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান (ভ্যাকসিন) কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ডেপুটি কমিশনার (ডিসি) গোলাম মো. বাতেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, শহরে কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতে এ টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য ফেনী থেকে ‘ডগ এক্সপার্ট টিম’-এর সদস্যদের সঙ্গে চুক্তি করা হয়েছে। তারা পৌর শহরের বেওয়ারিশ কুকুরসহ বাসাবাড়িতে পোষা কুকুরকেও জলাতঙ্কের টিকা প্রয়োগ করবেন। এতে কুকুরের মাধ্যমে মানুষের জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।

ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়ম প্রমুখ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: