বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬

২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে ১ কোটি ৩১ লাখ টাকা

প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৭:০২, ৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:০২, ৯ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে ১ কোটি ৩১ লাখ টাকা

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেন ডেপুটি কমিশনার (ডিসি) গোলাম মো. বাতেন।

চেক বিতরণ অনুষ্ঠানে ডিসি গোলাম মো. বাতেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাগেরহাটের এডিসি মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু প্রমুখ।

বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মধ্যে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে নিহত ২৫ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা এবং দুর্ঘটনায় আহত ২ জনের চিকিৎসাসেবা ও পুনর্বাসনের জন্য ৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে চলতি বছরের ১২ মার্চ খুলনা-মোংলা মহাসড়কের রামপালের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারও রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: