চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে শ্রমজীবী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প হয়েছে। সোমবার সকালে ক্যাম্পটির উদ্বোধন করেন ডিসি ড. জি এম সরফরাজ। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, “চা বাগানের শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন ও চা বাগান কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।”
এতে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী এবং ডানকান ব্রাদার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কালাম আজাদ।


























