বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের বাগেরহাট জেলা শাখার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দলের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত কমিটিতে রেজাউল করিম রতন সভাপতি ও বাবুল হাওলাদার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে মোট ৯২ জন সদস্য রয়েছেন।
নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি শেখ আসাদুজ্জামান। সহসভাপতি হিসেবে রয়েছেন মো. মোদাচ্ছের হাওলাদার, মো. জাহিদ, রেজাউল করিম, মো. শাহরুর রহমান শাহীন, হাওলাদার আবু হানান, গোলজার, শিশুমিনা, মো. আবু মামুন হাওলাদার, ইসমাইল হোসেন টিটু, আবু বোরহান হাওলাদার ও ইলিয়াছ জামাদ্দার।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. রনি শেখ, মামুন মোল্লা, মো. ফিরোজ মোল্লা, ফাতেমা পান্না, মো. কালাম মোল্লা ও মো. দেলোয়ার শেখ। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তালেব শেখ ও মনিরুজ্জামান দিদার।
এ ছাড়া ইমদাদুর রহমান সাগর সাংগঠনিক সম্পাদক এবং মো. রফেল শেখ, মো. আহাদ খান, সোহাগ সরদার, মো. শহিদুল ইসলাম, শেখ হোসাইন ও জলি তরফদার সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আকাশ নকিব প্রচার সম্পাদক, নাহিদ হাসান সহপ্রচার সম্পাদক, মো. মনিরুজ্জামান মনি অর্থবিষয়ক সম্পাদক, মনিরুল ইসলাম সহ-অর্থবিষয়ক সম্পাদক, মো. বেলালউদ্দিন ইসলাম শাওন দপ্তর সম্পাদক এবং আসলাম গাজী সহদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সভায় নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম (রতন) বলেন, “কর্মজীবী মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। নতুন কমিটির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার বলেন, “কর্মজীবী মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য।”
পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কর্মজীবী মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।


























