মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে গাঁজা গাছসহ যুবক আটক

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

প্রকাশিত: ১৭:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে গাঁজা গাছসহ যুবক আটক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রীহরিবিহরি গ্রাম থেকে গাঁজা চাষের অভিযোগে আবু তালেব (২৭) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।  রোববার রাত ১টার দিকে আটক ওই যুবক গ্রামটির মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা চাষের খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আবু তালেবের বাড়ির সামনের কয়েক শতক জমিতে আদা গাছের আড়ালে গাঁজার দুটি বড় গাছ খুঁজে পায়। গাছ দুটির উচ্চতা ছিল প্রায় ১২ ফুট। এর মধ্যে একটি গাছের ওজন প্রায় ১২ কেজি। আর অন্যটির ওজন ৮ কেজি বলে জানিয়েছে পুলিশ।
 ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গাঁজা চাষের খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: