মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৮:২০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

সবুজে ঘেরা পরিবেশ গড়তে এবং বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করতে বাগেরহাটে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ষাট গম্বুজ ইউনিয়নের বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ওষধি গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন।

প্রধান বক্তা ছিলেন ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুস্তাইনবিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাদোখালী ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম খান, ছাত্রদল নেতা ঋত্বিক হালদার রোহিত ও সাহারিয়া জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ইমন শেখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: