শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬

৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোড়েলগঞ্জে ১ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি বাগেরহাট

প্রকাশিত: ২২:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মোড়েলগঞ্জে ১ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ মোঃ এনামুল হাওলাদার (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কোনো প্রকার আপস করা হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

আটক মোঃ এনামুল হাওলাদার মোড়েলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া গ্রামের মুনসুর আলী হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে মোড়েলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া এলাকায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ওই ব্যক্তির বাড়ি থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, আটক এনামুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ