রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬

৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ২১:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নড়াইল জেলার সদর উপজেলায় আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানকাল আট হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব সরদার (৪০) ও মো. সুজন মোল্যা (৩৩) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে নড়াইল সদরের মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত মো. ইয়াকুব সরদার নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের বাসিন্দা। 

অন্যদিকে আটককৃত মো. সুজন মোল্যা জেলার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তারা দু’জন নড়াইল এক্সপ্রেস পরিবহনের কর্মচারী। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালানো হয়। এসময় মো. ইয়াকুব সরদারের হাতে থাকা ব্যাগ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একটি কার্টনের ভেতরে ৪০টি নীল রঙের পলিতে মোড়ানো অবস্থায় ২০০ পিস করে মোট আট হাজার পিস ইয়াবা রাখা ছিল। এ সময় ইয়াকুবের সহযোগী সুজন মোল্যাকে আটক করা হয়। অভিযানকালের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট মূল্য আনুমানিক ২৪ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ