মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মরিয়মের মরদেহ বাবার বাড়িতে দাফন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

প্রকাশিত: ০১:১৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০১:৫১, ২২ সেপ্টেম্বর ২০২৬

মরিয়মের মরদেহ বাবার বাড়িতে দাফন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার শ্যামনগরে তার বাবার গ্রামের বাড়িতে সোমবার রাত ১১ টার দিকে পৌঁছায়। 

অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়ার মতো টাকা ছিলনা পরিবারের সদস্যদের কাছে। ধার করা ১৭ হাজার টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভারা করে ঢাকা থেকে সাতক্ষীরায় আনা হয় মরিয়মের মরদেহ। মরিয়ম খাতুনের ফুফা সিকান্দার এই তথ্য জানিয়েছেন। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকা।

সোমবার রাত ১১ টার দিকে পাইকগাছার কয়রা দিয়ে নদী পার করে মরিয়মের মরদেহ নিয়ে আসা হয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশ্মি গ্রামে। এখানেই দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে মরিয়মের মরদেহ।   

এর আগে, ময়না তদন্ত শেষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় দাফনের জন্য মরিয়ম খাতুনের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা সোমবার বিকেলে ঢাকা থেকে রওনা হন। মরিয়মের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে জেনে তার পরিবার-পরিজন দাফনের জন্য আগে থেকেই কবর খুঁড়ে রাখে।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

শেয়ার করুনঃ