সোমবার ০৫ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নে সভা

প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ১৫:২০, ৪ অক্টোবর ২০২৬

বরিশালে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নে সভা

বরিশাল শহরকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির এক জরুরি সভা

বরিশাল শহরকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নগর ভবনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিসিসির প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও কার্যক্রমের যথাযথ মনিটরিং নিশ্চিত করতে বিসিসির কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার ও প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির।

এছাড়া বিসিসির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: