বুধবার ০৭ অক্টোবর ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান আটক, গ্রেপ্তার ১

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা

প্রকাশিত: ২১:০১, ৫ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:০২, ৫ অক্টোবর ২০২৬

দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান আটক, গ্রেপ্তার ১

দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান আটক। ছবিঃ রানার অনলাইন

কুমিল্লা জেলার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমানের দিক-নির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে চেকপোস্ট বসান। এ সময় দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে দুইটি বস্তায় মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একজনকে  গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: