শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ

রানার ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে তোলার সময় ৩০ হাজার কেজি (৩০ টন) ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারীর একটি দল।

অভিযান চলাকালে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তর করা হচ্ছিল। এসময় প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা বা ৩০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাক ও দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: