শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন

প্রকাশিত: ০৫:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৫:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন

বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস।

গতকাল শুক্রবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার)

এক পোস্টে লেখেন, ‘সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’

খাড়গে লিখেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং আরও অনেক বিষয়ে গভীর ও অভিন্ন সম্পর্ক রয়েছে।

এক্স–এ কংগ্রেস সভাপতি আরও লিখেছেন, ‘আমাদের এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সব সময়ই সব ভারতীয়র সমর্থন পাবে।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: