বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনীর টহল

প্রকাশিত: ২২:১০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরের দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনীর টহল

রানার ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনী টহল পরিচালনা করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলেন কর্মকর্তারা।

বিকেলে এসব তথ্য জানিয়েছেন, চাঁদপুর আর্মি ক্যাম্পের অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকালে যৌথ বাহিনী হাইমচর উপজেলায় নীলকমল ইউনিয়নের হাইমচর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, বিজিবি ও ব্যাটালিয়ন আনসার এর উপস্থিতিতে চরাঞ্চলের ভোটারদের সচেতনতা, নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত এবং ভোটররা যাতে কোন প্রকার ভয়ভীতি ছাড়াই আনন্দমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে আশ্বস্ত করা হয়।

হাইমচর আর্মি ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার মেজর সৈয়দ কামরুল হাসান নীলকমল ইউনিয়নের সকল ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

ক্যাম্প কমান্ডার বলেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সাধারণ জনগণের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা দেশবাসীকে আস্বস্ত করতে চাই যে, একটি নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হাইমচর আর্মি ক্যাম্প মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে সকল আইন প্রয়োগকারী সংস্থা সমূহের সাথে সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নির্বাচন চলাকালীন সময়ে কেউ যাতে ভোট প্রদানে বাধা সৃষ্টি বা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে তা নিশ্চিত করা। এ ব্যাপারে সকালের সার্বিক সহযোগিতাও কামনা করেন এই সেনা কর্মকর্তা।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা