বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ০১:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জে সাতটি ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ৫ থেকে ৭ টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আতঙ্ক ছড়াতে এ ঘটনা ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

কেন্দ্রগুলো হলো—বিণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী হাইস্কুল, দুর্গাপুর হাই স্কুল এবং টুঙ্গিপাড়ার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়।

এদিকে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। সেনাবাহিনীও স্থানগুলো পরিদর্শন করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌরসভা সংলগ্ন বাগানের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা