বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাকা বিতরণ নিয়ে

বাগেরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ০৫:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮

ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগর বিষয় নিয়ে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের কমপক্ষে আটজন আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামায়াতের নেতা–কর্মীদের অভিযোগ, ধানের শীষের নেতা–কর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে বেরিয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় জামায়াত কর্মীরা সেখানে গেলে তাঁদের ওপর হামলা হয়। এতে তাঁদের কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। তাঁদের চুরি আঘাত করা হয়েছে।

তবে বিএনপির নেতা–কর্মীদের অভিযোগ, জামায়াতের লোকজন টাকা ও লিফলেট নিয়ে এলাকায় ঢুকেছিলেন। তখন কথা–কাটাকাটির একপর্যায়ে গণ্ডগোল হয়। এতে বিএনপির দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন জামায়াতের তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক। বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ।

আহত জামায়াতের ছয় কর্মীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেন জানান বাগেরহাট-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী শেখ মঞ্জুরুল হকের প্রধান নির্বাচনী এজেন্ট মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন, ধানের শীষের পক্ষে স্থানীয় লিটু মেম্বারসহ বিএনপির কিছু নেতা–কর্মী টাকা বিতরণ করতে বেরিয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় জামায়াত কর্মীরা পিছু নিলে তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বিএনপির লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

তবে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মাসুদের ভাষ্য, ৮-১০ জন জামায়াতের লোক মিলে বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট দিচ্ছিলেন। বিএনপির কর্মীরা তাঁদের বাঁধা দিলে এক কথায়, দুই কথায় তাদের মাঝে গণ্ডগোল বাঁধে। তিনি বলেন, ‘আমাদের দুই কর্মীর মাথায় আঘাত লেগেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

জানতে চাইলে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা