মাগুরা- ২ আসন থেকে নির্বাচিত নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী পদে মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রীপরিষদের শপথ গ্রহণ শেষে দপ্তর বন্টনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।
নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালে মাগুরার মহম্মদপুরের হাটবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নিতাই রায় চৌধুরী একজন আইনজীবী।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান।নিতাই ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন মন্ত্রীর মর্যাদায় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে।
তিনি ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ৯ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


























