মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নড়াই‌লে ভয়াবহ সংঘ‌র্ষে বাবা-‌ছে‌লেসহ নিহত ৪

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১১:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নড়াই‌লে ভয়াবহ সংঘ‌র্ষে বাবা-‌ছে‌লেসহ নিহত ৪

নড়াইল সদরে সামাজিক আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয়পক্ষের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সেহরি খাওয়ার পর সদরের সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় ও সামাজিক আধিপত্য বিস্তারের জেরে সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের গ্রুপ ও নিউটন সমর্থিতদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে বেশ কয়েক দফায় সংঘর্ঘ হয়েছে। সবশেষ সোমবার ভোরে খয়ের চেয়ারম্যান সমর্থকরা লোকজন নিয়ে নিউটন সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় খলিল শেখ (৬৫), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০) ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখ (৩৫) ঘটনাস্থলে মারা যান। চেয়ারম্যান সমর্থক ওসিবুর শেখ আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: