মঙ্গলবার ১৬ জুন ২০২৬

১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা)

প্রকাশিত: ১০:৩২, ১৬ জুন ২০২৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালিয়ে দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযুক্ত ইয়াসিন আলী বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগেডাক্তারপদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ ওঠে। সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় এবং অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। প্রশাসন জানায়, জনস্বার্থে ভুয়া চিকিৎসক অননুমোদিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিরুদ্ধে ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: