সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় জামিনে বেরিয়ে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

প্রকাশিত: ২১:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় জামিনে বেরিয়ে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা মামলায় জামিনে বেরিয়ে আসা আসামিদের হামলা ধারালো অস্ত্রের কোপে রবিউল শেখ ওরফে পাইচো (৫৫) নামের এক চা দোকানি নিহত হয়েছেন। সময় আরও তিনজন গুরুতর আহত হন।

শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটে। নিহত রবিউল শেখ টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের আব্দুস ছত্তার শেখের ছেলে।

আহতরা হলেনহৃদয় শেখ, মুক্তার বিশ্বাস লিটন খান। তাঁদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় হৃদয় শেখ মুক্তার বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লিটন খান বর্তমানে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, গত ২৬ জুন এলাকায় আধিপত্য বিস্তার পূর্বশত্রুতার জেরে বড়ভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে মো. হোসাইন শেখের নেতৃত্বে সুমন শেখ (২৪) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় হোসাইনসহ তাঁর অনুসারীদের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করা হলে সম্প্রতি মামলার কয়েকজন আসামি আদালত থেকে জামিনে মুক্ত হন।

এলাকাবাসী জানান, শনিবার রাতে নিহত সুমন শেখের সমর্থক রবিউল শেখ, হৃদয় শেখ, মুক্তার বিশ্বাস লিটন খান কাশিয়ানী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা হোসাইন গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রবিউল শেখের মৃত্যু হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রবিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এর আগে সংঘটিত কলেজছাত্র সুমন শেখ হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: