মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৮:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় নিজ বাড়ির পেছনে দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন রাফি। এরপর পরিবারের সদস্যরা নানা স্থানে খোঁজ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

রাফি আকন বাগেরহাটের খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। রাফি আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: