শনিবার ০৩ অক্টোবর ২০২৬

১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেশাগ্রস্ত জামাই থেকে মেয়েকে মুক্ত করে দুধে গোসল

সংবাদদাতা, বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশিত: ২১:০৩, ২ অক্টোবর ২০২৬

নেশাগ্রস্ত জামাই থেকে মেয়েকে মুক্ত করে দুধে গোসল

ফরিদপুরের বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের নির্যাতন থেকে মেয়েকে মুক্ত করার পর মানত পূরণ করতে ৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার সকালে স্থানীয় একটি বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার মেয়ে মনিরা খাতুনের সঙ্গে একই এলাকার সুমন শেখের বিয়ে হয়। মনিরার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী নেশাগ্রস্ত হয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মনিরা সংসার থেকে বেরিয়ে আসেন। সম্প্রতি কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বাতিলের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় সুমনের সঙ্গে তার বিচ্ছেদ হয়।

মনিরার মা জুলেখা বেগম বলেন, জামাইয়ের নির্যাতনে মেয়ের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। মেয়েকে ওই নির্যাতন থেকে মুক্ত করতে পারলে দুধ দিয়ে গোসল করার মানত করেছিলেন তিনি। মেয়ের বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পর সেই মানত পূরণ করতেই শুক্রবার সকালে বাজারে ৫ কেজি দুধ দিয়ে গোসল করেন।

তবে মনিরার অভিযোগ অস্বীকার করেছেন সুমন শেখ। তার দাবি, তার বিরুদ্ধে নির্যাতন ও নেশা করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: