সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশিত: ১৫:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রকি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। ওই যুবক কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের উত্তর পাড়ার একটি ঘাসের জমিতে পার্শ্ববর্তী গ্রামের রকি নামের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ভোররাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: