বুধবার ০৭ অক্টোবর ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৩০ অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান

প্রকাশিত: ২২:০৬, ৫ অক্টোবর ২০২৬

গাজীপুরে ৩০ অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান

গাজীপুর জেলার শ্রীপুরে ৩০ অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়েছে। আজ সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ও শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম কৃতী শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেন।

শিক্ষকদের সমাজের আলোকবর্তিকা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, একটি আদর্শ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার মূল কারিগর হলেন শিক্ষকসমাজ। সমাজে শিক্ষা প্রসারে প্রবীণ শিক্ষকরা আজীবন যে নিরলস সেবা দিয়েছেন, তা চিরস্মরণীয়। 

শিক্ষকদের ন্যায্য সম্মান ও কল্যাণ বজায় রাখার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

উক্ত আয়োজনে শ্রীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিসহ প্রায় ৭০০ জন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: